নাটক নিয়ে ব্যস্ত অপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনার জন্য আবারও অপি করিম জার্মানি যাচ্ছেন ২ জানুয়ারি। যাওয়ার আগে পর পর কয়েকটি নাটকে কাজ করছেন। নাহিদ আহমেদের পরিচালনায় একটি নাটক প্রচারিত হয়েছে বিজয় দিবসে। নাম একা। এবার তিনি অভিনয় করছেন নৈবেদ্য নাটকে। লিখেছেন শাহিদা আকতার। পরিচালক নুযহাত আলভী আহমেদ। গত রোববার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকে অপির সঙ্গে আরও অভিনয় করছেন সজল।পরিচালক সূত্রে জানা গেছে, মানুষের মধ্যে ভালোবাসার যে দায়িত্ববোধ, সেটাই নৈবেদ্য নাটকের বিষয়বস্তু।অপি করিম বলেন, ‘নাটকটির নাট্যকার আমার স্বামী মাসুদ হাসানের (উজ্জ্বল) বড় বোন। তাঁর লেখা আমার অনেক পছন্দ। তাই কাজটি করতে ভালো লাগাটাই স্বাভাবিক। নৈবেদ্য নাটকের গল্পের কোথায় যেন একটা মুগ্ধতা আছে।’ জানালেন, যাওয়ার আগে সাগর জাহানের একটি নাটকে কাজ করবেন তিনি।