নাটক পরিচালনা করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ভুল। পরিচালনা করেছেন রাজু আহম্মেদ। এ ছবিতে অভিনয় করেছেন সিমলা। কথা হলো তাঁর সঙ্গে।জীবনে কতবার ভুল কাজ করেছেন বা ভুল সিদ্ধান্ত নিয়েছেন?আমি যখনই একটা কাজ করি, তখনই ভাবি—কাজটা ভুল করলাম, না ঠিক করলাম? আসলে ভুলের সংখ্যা হিসাব করে বলা কঠিন। তবে ভুল ছবির সঙ্গে আমাকে মেলানো ঠিক হবে না। ছবির কাহিনিতে আমার বন্ধুর মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় তার শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। তা জানার পর বন্ধুটির আর কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু আমি জানি, এক মোটরসাইকেল দুর্ঘটনায় ও মারা গেছে। আমার এই জানার মধ্যে ভুল ছিল। এমন ঘটনা কিন্তু বাস্তবে আমার জীবনে ঘটেনি। এখন কী নিয়ে ব্যস্ত?সিলেটে এসেছি। এখানে রূপগাওয়াল নামে একটি ছবিতে অভিনয় করছি। খুব সুন্দর একটি লোকেশনে কাজ করছি। আশপাশের অনেকে এসেছেন শুটিং দেখার জন্য। শুনলাম, আপনি নাটক পরিচালনা করেছেন...হ্যাঁ। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছি। পুরো কাজটা করেছি শখে। নাটকের নাম ফুলি। অভিনয় করতে করতেই একদিন মনে হলো ফুলি নামের একটি নাটক বানাব। তারপর নাট্যকারের সঙ্গে বসলাম। এবার পরিচালনা করতে এসে মনে হলো, পরিচালনার কাজটা করা সম্ভব। এখন নাটকটির সম্পাদনার কাজ হচ্ছে। ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয়ের জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সেখান থেকেই ‘ফুলি’ নাটকটি নির্মাণে আগ্রহী হয়েছেন?ঠিক তা নয়। আর ম্যাডাম ফুলি ছবির ফুলির সঙ্গে আমার নাটকের ফুলির কোনো মিল নেই। নাটকের ফুলিকে দেখানো হয়েছে ঢাকা শহরের এক বস্তির মেয়ে আর তার জীবন-সংগ্রাম। কিছু মানবিক দিকও তুলে ধরা হয়েছে এখানে।