আজ এটিএন বাংলায় প্রচারিত হবে আবুল হায়াত পরিচালিত ‘মেধাবী দেশের মুখ’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিপাশা হায়াত। কথা হলো তাঁর সঙ্গে।‘মেধাবী দেশের মুখ’ অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন—অনুষ্ঠানটি আমি শুধু উপস্থাপনা করি। মূল কাজটি করেছেন বাবা এবং তাঁর পুরো টিমের সদস্যরা। দূরদূরান্ত গিয়ে তাঁরা খুঁজে আনেন মেধাবী মুখ। আমি মূলত দর্শকের সঙ্গে মেধাবী মুখদের যোগাযোগটি করে দিয়েছি। আমার মনে হয়েছে, সুযোগ পেলে এ দেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও পিছিয়ে থাকবে না। অভিনয়ে আপনাকে নিয়মিত দেখছি না কেন?নাটক লেখাটা এখন আমার প্রধান কাজ এবং আনন্দের কথাও বটে। এবারের ঈদে ভেবেছিলাম কিছু কাজ করব। কিন্তু পছন্দমতো চরিত্র পাইনি বলে কাজ করিনি। আর নিজের লেখা চরিত্রে অভিনয় করি না। কারণ আমার মনোযোগ কম থাকে এ ক্ষেত্রে। তবে ভালো চরিত্র পেলে অবশ্যই কাজ করব।ঈদে আপনার নিজের লেখা নাটক নিয়ে কিছু বলুন।এবারের ঈদে তিনটি নাটক লিখেছি। আগের লেখা ছিল একটি। আমার লেখা প্রকৃতস্থ ও শূন্য মানব নাটক দুটি পরিচালনা করছেন তৌকীর। আর আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম নাটকটি আমি নিজেই পরিচালনা করেছি।নাটক লিখতে গিয়ে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন?আমি সব সময় অনুভব করি নাটক হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। নাটকে জীবনের সঙ্গে সৃজনশীলতা মিলিয়ে তুলে আনা হয় শিল্পরস। আমি সব সময় তা-ই করার চেষ্টা করি। সামাজিক ও মানসিক সমস্যাগুলো উপাদান হিসেবে রাখি আমার নাটকে।ছবি আঁকা কেমন চলছে?ছবি আঁকার জন্য যে সময় ও নিরবচ্ছিন্ন মনোযোগ দরকার, সেটার অভাবে ছবি আঁকা হচ্ছে না। শেষ ছবি এঁকেছি নিজের নাটকের সেটের জন্য।