নাটক সরণি থেকে শিল্পকলা:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সংস্কৃতির পুনর্জাগরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মঞ্চনাটক। আর এ মঞ্চনাটকের সূতিকাগার বেইলি রোড (বর্তমানে নাটক সরণি)। এখানকার দুটি নাট্যমঞ্চে এখন আর নাটক হয় না। তবে বিশ্ব নাট্য দিবসে নাটক সরণিতে কোনো অনুষ্ঠান থাকবে না, তা কী করে হয়! তাই তো দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয় নাটক সরণির মহিলা সমিতির সামনে থেকে। রংবেরঙের পোশাক, বিচিত্র বর্ণের মুখোশ ও নাটকের স্লোগানে লেখা ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য এ শোভাযাত্রা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, পথনাটক পরিষদ ও শিল্পকলা একাডেমীর সঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে উদ্যাপন করে দিবসটি।আনন্দ শোভাযাত্রা ছাড়াও শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানমালায় ছিল প্রীতি সম্মিলন, আইটিআই বিশ্ব কংগ্রেসের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, বিশ্ব নাট্য দিবস বক্তৃতা, সম্মাননা, আলোচনা পর্ব, ১০টি নাট্যদলের গান ও নৃত্যানুষ্ঠান।বাংলাদেশের নাটকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে প্রদান করা হয় ‘বিশ্ব নাট্য দিবস সম্মাননা’। গতবার এ পুরস্কার পেয়েছিল বাংলাদেশ মহিলা সমিতি।‘বিশ্ব নাট্য দিবস’ শীর্ষক বক্তৃতা করেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। আলোচনা করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।