নাটকটি একেবারেই আলাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ সন্ধ্যায় দেখানো হবে নাটক অনাকাঙ্ক্ষিত। নাটকটি লিখেছেন শারমীন চৌধুরী, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকে অভিনয় করছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।‘অনাকাঙ্ক্ষিত’ নাটকটি নিয়ে কিছু বলুন।অনেক নাটকেই তো অভিনয় করছি, কিন্তু এটি একেবারেই আলাদা। এই নাটকের গল্পের মাঝে একটা বক্তব্য আছে। নাটকে আমার চরিত্রটি একজন বিধবার। স্বামীর মৃত্যুর পর পরিবারের সবার ইচ্ছা, আমি আবার নতুন করে সবকিছু শুরু করি। কিন্তু বিধবাদের ব্যাপারে এখনো অনেকেই নেতিবাচক ধারণা পোষণ করে। এই ভাবনা থেকে আমি আর বিয়ের ব্যাপারে আগ্রহী হইনি। পরিবারের সবাইকে ছেড়ে চলে আসি অনেক দূরে। একটি কলেজে শিক্ষকতা করছি। এই নাটকে আমার সঙ্গে আরও অভিনয় করেছেন আরেফিন শুভ, শর্মিলী আহমেদ প্রমুখ।নারী দিবস উপলক্ষে আর কোনো নাটকে অভিনয় করেছেন?আরেকটি নাটকে কাজ করেছি। নাম হে সুন্দর। এ ডি দুলাল পরিচালনা করেছেন। শুনেছি এটিএন বাংলায় দেখানো হবে। এখানে আমি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসানের সঙ্গে অভিনয় করেছি। একজন নাচের মেয়ের গল্প নিয়ে নাটকটি। নাচের জন্য মেয়েটি পরিবারের মানুষজনকে ত্যাগ করে। কিন্তু শেষ পর্যন্ত তাকে ফিরে যেতে হয় পরিবারের কাছে। আপনি আগে কখনো নাচ করেছেন?একেবারেই না। তাই তো শুটিংয়ের সময় খুব অসুবিধা হচ্ছিল। লায়লা হাসানের মতো নাচের গুরু সামনে, আমি তো ভয়েই অস্থির। তবে তিনি বেশ সাহস জোগাচ্ছিলেন। শুটিংয়ের সময় লায়লা হাসানের কয়েকজন ছাত্রীও ছিল। ওরাও আমাকে বলেছিল, ‘ভয় পাচ্ছো কেন? করো করো, তোমাকে দিয়ে হবে।’ আপনাকে অনেক দিন নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি।...হ্যাঁ, তখন এক ঘণ্টার নাটকই বেশি করেছি। মাঝে ধারাবাহিকও করেছি। মজার ব্যাপার হলো, এখন একসঙ্গে আমার অভিনীত তিনটি ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে—হূদি হকের পরিচালনায় ইকারুসের ডানা, সকাল আহমেদের পরিচালনায় ক্লোজ চ্যাপ্টার ও দীপঙ্কর দীপনের অলরাউন্ডার।