নাটকটি নিয়ে অনেক প্রশংসা শুনছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মার ছক্কা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এতে অভিনয় করেছেন আবুল হায়াত। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত?শুটিং করছি। মানিকগঞ্জের একটি গ্রামে এসেছি কাজ করতে। জায়গাটা চমৎকার। পণ্ডিতের মেলা নামের একটি নাটকের কাজ করছি। এক বছর আগে এই নাটকের কাজ করেছিলাম। এরপর আবার কাজটা শুরু করেছি। নাটকে পণ্ডিতদের মেলা বসেছে। এই মেলায় কে কী করছে, তা তুলে ধরা হচ্ছে।‘মার ছক্কা’ নাটক নিয়ে কিছু বলুন।এখন সব জায়গায় বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনা চলছে। ঠিক এ সময় ক্রিকেট নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটি কিন্তু এরই মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। অনেকের কাছ থেকেই নাটকটি নিয়ে প্রশংসা শুনছি। এবার নিজের নাটক নিয়ে বলুন।সর্বশেষ আমি হাত বাড়িয়ে দাও নামের একটি নাটক তৈরি করেছি। ২৬ মার্চ চ্যানেল আইতে নাটকটি দেখানো হবে। আশা করছি, আমার খুব ভালো কাজগুলোর মধ্যে এটি জায়গা করে নিতে পারবে। নাটকটি তৈরির পর আমার কাছেই খুব ভালো লেগেছে। এ ছাড়া ঝরনার গান নাটকটির কাজ শেষ করে এটিএন বাংলায় জমা দিয়েছি। আশা করছি, শিগগিরই কর্তৃপক্ষ এটি প্রচারের উদ্যোগ নেবে। ‘মেধাবী মুখের বাংলাদেশ’ শেষ হলো। এরপর আর কিছু ভেবেছেন?অবশ্যই। এই অনুষ্ঠান করে যে অভিজ্ঞতা হয়েছে, তা কখনোই ভুলব না। অনুষ্ঠানটি করতে গিয়ে সাধারণ মানুষের খুব কাছাকাছি গিয়েছি। খুব কাছ থেকে তাদের জীবনযাপন দেখেছি। কতটা কষ্টের মধ্যেও মেধাবী ছেলেমেয়েগুলো পড়াশোনা করে, সেটি না দেখলে উপলব্ধি করা কঠিন। সামনে পরীক্ষার ফলাফল পাওয়ার পরই আমি আবার এই অনুষ্ঠান করার জন্য মাঠে নামব।‘দুই পৃথিবী’ ছবিতে নাকি অভিনয় করছেন?হ্যাঁ। মাঝে বাণিজ্যিক ছবিতে নিয়মিতই অভিনয় করেছি। এই অঙ্গনটা থেকে আসলে বিচ্ছিন্ন হতে চাই না। বলতে পারেন, নেশা ও পেশা দুটো বিষয়ই কাজ করে আমার মধ্যে। বড় পর্দায় কাজ করার সময় আনন্দও পাই। এরই মধ্যে দুই পৃথিবী ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে।