নাটকটিতে কাজ করে দারুণ আনন্দ পাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটকনিকামালের বায়োস্কোপ। নাটকটি লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা করেছেন সৈমো নজরুল। নিকামালের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।নিকামালের খবর কী?শুটিং দেখার লোভে নিকামাল তো অনেক আগেই ঢাকায় এসেছে। এখানে শুটিং ইউনিটের সবার সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এদিকে একজন প্রযোজক নিকামালকে নিজের অবৈধ কাজে ব্যবহার করে। ব্রিফকেস দিয়ে অন্য জায়গায় তা পৌঁছে দিতে বলে। নিকামাল ব্রিফকেস খুলে চমকে যায়। কারণ, ব্রিফকেস ভর্তি স্বর্ণ। সে এগুলো পুলিশের কাছে জমা দেয়। নিকামাল গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।নাটকের নামভূমিকায় কাজ করতে কেমন লাগছে?এখন তো গ্রামভিত্তিক নাটক যেগুলো হচ্ছে, সব কটিই একই ফরম্যাটে তৈরি হচ্ছে। দর্শককে জোর করে হাসানোর চেষ্টা করা হয় এবং তাতে ব্যর্থ হচ্ছে। সেদিক থেকে নিকামালের বায়োস্কোপ অন্য রকম একটি নাটক। আর এখানে কাজ করেও সে রকম আনন্দ পাচ্ছি।ভিন্ন ধরনের আর কোনো নাটকে অভিনয় করছেন?সাকিন সারিসুরির পর সালাহউদ্দিন লাভলু আবার ধারাবাহিক বানাচ্ছেন। নাম হাড়কিপ্টে। গত বছর ঈদের জন্য তৈরি হয়েছিল একটি নাটক। এবার সেই গল্পের ভাবনা নিয়ে ধারাবাহিক হচ্ছে। এটি লিখেছেন বৃন্দাবন দাস, দেখানো হবে বাংলাভিশনে। এখানে বাবা খুব কৃপণ। আমি তাঁর মেজো ছেলে। বাবার চেয়ে আরও কৃপণ।ব্যক্তিগত জীবনেও কি আপনি সে রকমই?আমি অপচয় পছন্দ করি না। শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সব ক্ষেত্রেই আমি খুব হিসাবি। সবকিছু ডায়েরিতে লিখে রাখি। সেখানে আমার কোন নাটকে কবে কাজ করেছি, পোশাক কী ছিল, পরিচালক-প্রযোজক-লেখকের নাম, কত টাকা পেয়েছি—যাবতীয় সব তথ্য সেখানে লিখে রাখি। এমনকি আয়-ব্যয়ের আলাদা খাতা আছে।আপনি তো এনটিভির ‘সবুজ নক্ষত্র’ ধারাবাহিকেও অভিনয় করছেন।এখানে আমি জুনিয়র মামা। বোনের বাসায় থাকি। ভাগনে (গোলাম সোহরাব দোদুল) বয়সে বড়। তাকে সিনিয়র ভাগনে বলে ডাকি। অনেকটা টম অ্যান্ড জেরি ধাঁচের চরিত্র আমাদের।