নাটকটিতে চ্যালেঞ্জার ভাই অভিনয় করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক লজিং মাস্টার। প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার অভিনয় করেছিলেন এ নাটকে। লিখেছেন সঞ্জিত সরকার, পরিচালনা করেছেন ফজলুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।খুব ব্যস্ত নাকি?আমি এই কদিন দেশেই ছিলাম না। ফিরে বৃহস্পতিবার হুমায়ুন ফরীদির পরিচালনায় এক ঘণ্টার একটা নাটকের কাজ করছি। নাম স্পন্দন। কোথায় গিয়েছিলেন?মালয়েশিয়ায়। সব সময় তো কাজ করতে যাই, এবার গিয়েছিলাম বেড়াতে। পরিবারের সবাই—বাবা, মা, ভাইবোন। ভাইবোনের বাচ্চাদের এখন গ্রীষ্মের ছুটি চলছে। আমিও কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। ফিরে এসে খুব ভালো লাগছে। সব মিলিয়ে ওখানে ছিলাম নয় দিন। কোথায় কোথায় ঘুরলেন?কুয়ালালামপুর, লঙ্কাউই, পেনাং, গেন্টিং হাইল্যান্ড; সঙ্গে আশপাশের এলাকাগুলোতে।কোন জায়গাটা আপনার খুব ভালো লেগেছে?আন্দামান দ্বীপপুঞ্জ। দারুণ একটা জায়গা। এই জায়গার কথা শুধু ভূগোল বইয়ে পড়েছি। ইতিহাসে পড়েছি, ব্রিটিশদের রাজত্বের সময় কতজনকে শাস্তি দিয়ে এখানে পাঠানো হয়েছিল। আগে এই জায়গাটার নাম শুনলেই ভয় পেতাম। এবার ওখানে গিয়ে মুগ্ধ হয়েছি। অদ্ভুত সুন্দর! নিরিবিলি আর শান্ত, মানুষজন কম। আমরা ওখানে গিয়েছিলাম লঙ্কাউই থেকে। ফেরার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সিবোট থেকে আমাদের জানানো হলো, ফিরতে হবে সাগর দিয়ে। সাগরে গিয়ে কী যে ভয় পেয়েছিলাম।এর আগে কখনো সাগরে যাননি?কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাই। তখন এক ফিশিং বোটে করে আটলান্টিকে গিয়েছিলাম। ওরা তো মাছ ধরে। সে কী ঢেউ! ভয়ে একেবারে অন্য রকম হয়ে গিয়েছিলাম। ফেরার জন্য বারবার সবাইকে অনুরোধ করছিলাম। একসময় তো অসুস্থ হয়ে পড়ি। শেষে মা আমাকে কেবিনে নিয়ে শুইয়ে দিয়েছিলেন। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, আর সাগরে যাব না। এবার আন্দামান থেকে ফেরার পথে সেই প্রতিজ্ঞার কথা মনে হলো।এবার আপনার কাছ থেকে ‘লজিং মাস্টার’ নাটক নিয়ে কিছু শুনব।অনেক আগে কাজ করেছিলাম। চ্যালেঞ্জার ভাইয়ের কথা খুব মনে পড়ছে। এই নাটকে তিনি অভিনয় করেছিলেন। খুব মজার মানুষ ছিলেন। খারাপ লাগছে, আজ তিনি নেই।