দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সাতকাহন। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়াউদ্দিন। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে। ‘সাতকাহন’ নাটকটি নিয়ে কিছু বলুন।এ বছর আমার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাতকাহন। নাটকটির গল্প বলা এবং নির্মাণশৈলী খুবই চমৎকার হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের লেখকদের সাহিত্য নিয়ে এখানে অনেক কাজ হয়েছে। কিন্তু আমার কাছে সাতকাহন অসাধারণ মনে হয়েছে। ‘হাতের রেখা কথা বলে’ নাটকে কাজ করছেন?আবার নাটকটির শুটিং শুরু হয়েছে। আমার অংশের শুটিং শুরু হবে আজ বুধবার থেকে। প্রথম দিকে কাজ করেছিলাম সিরাজগঞ্জে, নাটকের পরিচালক জাহিদ হাসানের বাড়িতে। নাটকে আমি বিদেশ থেকে শাস্ত্রীয় সংগীতের ওপর পড়াশোনা করে এসেছি। রাজধানীতে প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকার পরও সেদিকে পা বাড়াইনি। নিজের এলাকা ভালোবেসে সিরাজগঞ্জেই থেকে গেছি। সচরাচর ছেলেরা যেভাবে কথা বলে, সেরকম নয়, একটু মেয়েলি ঢঙে। বিয়ে করিনি। সংসারজীবন পছন্দ নয়। শুনেছি, এখন চরিত্রটিতে কিছুটা পরিবর্তন আসবে।ঈদের নাটকের খবর কী?ঈদের বেশ কয়েকটি নাটকে কাজের প্রস্তাব এসেছে। আগামী মাস থেকে এগুলোর শুটিং শুরু হবে। এ ছাড়া এবার ঈদে আমার নিজের পরিচালনায় দুটি নাটক থাকবে। নতুন কী করছেন?এখন রুলিন রহমান, সুমন আনোয়ার, অরণ্য আনোয়ারের নাটকে কাজ করছি। এ ছাড়া সম্প্রতি সাহিত্যনির্ভর কয়েকটি ধারাবাহিকে কাজ করেছি। এগুলো হলো দেনা-পাওনা, গৃহদাহ, পথের দাবী, রাজলক্ষ্মী-শ্রীকান্ত। শিগগিরই এগুলোর প্রচার শুরু হবে।নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন?সর্বশেষ অভিনয় করেছি চন্দন চৌধুরীর কী যাদু করিলা ছবিতে। আবু সাইয়ীদের একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে।