নাটকে অনেক কিছুর মিল খুঁজে পেলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অলরাউন্ডার। লিখেছেন সুজন নাসির, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। নাটকে অভিনয় করছেন সাঈদ বাবু। কথা হলো তাঁর সঙ্গে।খুব ব্যস্ত নাকি?শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। উত্তরায় শুটিং হবে। দীপঙ্কর দীপনের অলরাউন্ডার ধারাবাহিক।এ নাটকটি নিয়ে কিছু বলুন।গল্পটি ক্রিকেট খেলা নিয়ে। প্রিমিয়ার লিগে যে ক্লাবগুলো খেলে, সেসব ক্লাবে খেলতে গ্রামাঞ্চল থেকে খেলোয়াড়েরা আসেন। তাঁদের সবার স্বপ্ন—জাতীয় দলে সুযোগ পাওয়া। আর ক্লাব পর্যায়ে নানা ধরনের রাজনীতি হয়। নাটকে এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। আমার জন্য এখানে কাজ করা সহজ হয়েছে। আমি একসময় প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলেছি। তখন অনেক কিছুই খুব কাছ থেকে দেখেছি। অভিনয় করতে এসে তার সঙ্গে অনেক কিছুর মিল খুঁজে পেলাম। এখন আর খেলছেন না?২০০৪ সাল পর্যন্ত আমি নিয়মিত খেলেছি। এরপর পড়াশোনা করতে চলে যাই মালয়েশিয়ায়। দেশে ফিরে নিয়মিত অভিনয় শুরু করি। আমি কিন্তু অনেক আগে থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম। তবে অভিনয়ের ফাঁকে মাঝেমধ্যে কয়েকটি ম্যাচ খেলেছি। সেখানে সাবেক খেলোয়াড়েরাও অংশ নিয়েছিলেন।আপনি তো বিবিসি প্রযোজিত ‘বিশ্বাস’ ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিকটি বিটিভিতে প্রচারিত হয়েছে। এখন দেখানো হচ্ছে যুক্তরাজ্যের জি ক্যাফে চ্যানেলে। যুক্ত হয়েছে ইংরেজি সাবটাইটেল। বিশ্বাস-এর পর এখন অনেকগুলো ধারাবাহিকের শুটিং করছি। এর মধ্যে আছে তিলোত্তমার ডায়েরি, ইদ্রিস হায়দারের বাক বাকুম পায়রা, শর্মী আহমেদের স্মৃতিচিহ্ন, মঞ্জুর হোসেনের তুমি, আমি এবং আমরা, কমল চৌধুরীর বকুলপুরের যাত্রী। এজাজ মুন্নার নতুন ধারাবাহিকের কাজ শুরু করব ২০ এপ্রিল থেকে। বিজ্ঞাপনচিত্রেও কাজ করছি।পড়াশোনার কী খবর?এমবিএ পড়ার সময় মা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাই। তখন পড়াশোনার একটু ব্যাঘাত হয়। এখন আবার এমবিএটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।