নাটকে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মে আন্তর্জাতিক মা দিবস। এ উপলক্ষে আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটক প্রিয় মা। লিখেছেন ও পরিচালনা করেছেন ইশতিয়াক রুমেল। অভিনয় করেছেন সংগীতশিল্পী আরফিন রুমী। কথা হলো তাঁর সঙ্গে।‘প্রিয় মা’ নাটকের গল্পটি কী রকম?ছেলেটির বয়স যখন মাত্র এক বছর, সে সময় তার মা মারা যান। তখন থেকেই মায়ের আদর-ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছেলেটি। বড় হওয়ার পর থেকে যেখানেই মায়ের আদর-স্নেহ-ভালোবাসা পাওয়ার সুযোগ দেখেছে, সেখানেই ছুটে গেছে। এমনিভাবে নাটকের গল্পের শুরু। আমি এবারই প্রথম নাটকে অভিনয় করেছি।অভিনয় করে কেমন লেগেছে?ও কাজ আমার নয়। অভিনয়ে এত কষ্ট, ভাবতেও পারিনি। একই সঙ্গে মুখস্থ সংলাপ বলা আর অভিনয় সহজ ব্যাপার নয়। নাটকের গল্প মাকে নিয়ে। পড়ে খুব ভালো লেগেছে। তাই রাজি হয়েছি। নাটকটিতে কাজ করেছি মোট ছয় দিন। শুধু যে আমার কাজের সময়ই ছিলাম, তা নয়। অন্যদের শুটিংয়ের সময়ও বসে থেকেছি এবং দেখেছি।নিয়মিত অভিনয় করার ইচ্ছা আছে?মোটেই না। আমার কাজ গান করা, নতুন নতুন সুর তৈরি করা। ওই কাজ নিয়েই থাকতে চাই। অভিনয়ের শখ ছিল, পূরণ হয়েছে।এবার গানের খবর বলুন।আমার চতুর্থ একক অ্যালবাম আসবে ২০১৩ সালে রোজার ঈদে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছায়া-ছবি চলচ্চিত্রের গানের কাজ শেষ করেছি। শুটিং শেষ হওয়ার পর আবহসংগীত তৈরির কাজ শুরু করব। কাজী শুভর একক অ্যালবাম সাদামাটা-২ শেষ করেছি। ফোক গান। আশা করছি, এবার ঈদে শ্রোতাদের হাতে অ্যালবামটি দিতে পারব। নুসরাত নামের নতুন একটি মেয়ের জন্য গান করেছি। এ মাসেই অ্যালবামটি বাজারে আসবে। এখানে আমরা যুগল কণ্ঠে দুটি গান গেয়েছি।