শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাস নিয়ে এর আগে চলচ্চিত্র তৈরি হয়েছিল। ওই ছবিতে অভিনয় করেছিলেন উত্তমকুমার, প্রদীপ কুমার ও সুচিত্রা সেন। এবার উপন্যাসটি নিয়ে ধারাবাহিক নাটক তৈরি করেছেন জাহাঙ্গীর আলম। বৈশাখী টিভিতে দেখানো হচ্ছে ধারাবাহিকটি। নাট্যরূপ দিয়েছেন মোবারক হোসেন। নাটকটিতে ‘অচলা’ চরিত্রে অভিনয় করছেন আলভি। কথা হলো তাঁর সঙ্গে।চলচ্চিত্রে ‘অচলা’ চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন।হ্যাঁ, ছবিটিও কয়েকবার দেখেছি। ছবিটির সঙ্গে এই ধারাবাহিকের তুলনা করা ঠিক হবে না। আরেকটি ব্যাপার, আমি নিজে কিন্তু খুব চঞ্চল প্রকৃতির আর উপন্যাসে অচলা খুব ধীর-স্থির। এ ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করে পুরো কাজটা করতে হয়েছে। অচলা চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে অনেক কষ্ট করতে হয়েছে। ‘গৃহদাহ’ উপন্যাসটি কি ধারাবাহিকে যথাযথভাবে উঠে এসেছে?উপন্যাসটির ক্যানভাস অনেক বড়। যদি কোনো পরিচালক তা পুরোপুরি নাটকে তুলে আনতে পারেন, তাহলে সেটা বড় কাজ হবে। আমি তো ধ্রুপদি সাহিত্যের তিনটি ধারাবাহিকে কাজ করেছি—দত্তা, গৃহদাহ ও দেনা পাওনা। দেখেছি এসব কাজে বাজেট একটা বড় সমস্যা। ভালো বাজেট না থাকায় গৃহদাহ নাটকটি মাত্র ১৫ পর্বে পরিচালক শেষ করতে বাধ্য হয়েছেন।‘চাক্কুয়ালি’র পর এখন শুনছি ‘আনারসি’।সালাহউদ্দিন লাভলুর পত্রমিতালী টেলিছবির সেই ‘চাক্কুয়ালি’ চরিত্রটির কথা এখনো সবাই মনে রেখেছেন। ওটা ছিল আমার প্রথম টেলিছবি। এ টি এম শামসুজ্জামান আর চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছিলাম। এবার যুক্ত হয়েছে আরটিভির অলসপুর ধারাবাহিকের ‘আনারসি’। দারুণ মজার চরিত্র। আপনি তো একসময় মঞ্চে কাজ করতেন। সেই মঞ্চের কথা ভুলেই গেলেন?আমি কুষ্টিয়ার বোধন থিয়েটারের সদস্য। এবার আমাদের এই দলটির ৩৩ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে এপ্রিল মাসে কুষ্টিয়ায় একটি উৎসব হবে। তাতে আমি বকফুল কন্যা নাটকে অভিনয় করব।