নাটকে আমি উড়নচণ্ডী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন যে নাটকগুলোতে কাজ করছি, তার সবগুলোই প্রায় একই রকম। ভিন্নতা তেমন একটা নেই।’ নিজের অভিনীত এ সময়ের ধারাবাহিকগুলো নিয়ে এভাবেই মন্তব্য করলেন ফজলুর রহমান বাবু। আজ এটিএন বাংলায় শুরু হচ্ছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক রেড ড্রাগন টু রজনীগন্ধা। লিখেছেন ও পরিচালনা করছেন আশুতোষ সুজন। কথা হলো ফজলুর রহমান বাবুর সঙ্গে।‘রেড ড্রাগন টু রজনীগন্ধা’ নাটকে আপনার চরিত্রটি কী রকম?একেবারে উড়নচণ্ডী। বড় বড় কথা বলি। স্বপ্ন দেখি। বিভিন্ন জনকে নিজের আত্মীয় বলে পরিচয় দিই। বাস্তব থেকে অনেক দূরে। সব সময় ফ্যান্টাসির মধ্যে থাকি। এর প্রভাব পড়ে সংসারের ওপর। ধারাবাহিকটিতে কাজ করতে কেমন লাগছে?এই নাটকে প্রথম কাজ করেছিলাম বছরখানেক আগে। এরপর করেছি মাস দুয়েক আগে। কাজটা করেছি কালীগঞ্জের উলুখোলাতে। আশুতোষ সুজনকে আমি খুবই পছন্দ করি। এর আগে আমার অভিনীত কয়েকটি ধারাবাহিকে ও ছিল সহকারী পরিচালক। পরিচালক হওয়ার পর এবারই প্রথম ওর সঙ্গে কাজ করেছি। ওরা তো খুব বেশি ইম্প্রোভাইজ করে। এ ধরনের কাজে কোনো সমস্যা হয়?সমস্যা তো কিছু থাকেই। যেহেতু আগে স্ক্রিপ্ট পাচ্ছি না; তাই চরিত্র কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে—কিছুই জানা থাকে না। একজন লেখক যেমন একটা লেখা শুরু করার আগে শুরু এবং শেষটার ব্যাপারে সিদ্ধান্ত আগে নেন, তেমনি একজন অভিনেতারও তা জানা থাকলে কাজটা ভালো হয়। সহশিল্পী যদি দক্ষ না হন, তাহলে এ ধরনের অভিনয় তেমন জমে না। চ্যানেল নাইনে ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’র প্রচার শুরু হয়েছে। আপনি তাতে অভিনয় করছেন।এই ধারাবাহিকে শুটিংয়ের সময় দারুণ মজা পেয়েছিলাম। তিশার কথাই বলি। ও এর আগে বিভিন্ন নাটকের কোনোটাতে আমার শালী হয়েছে, কোনোটাতে স্ত্রী। এবার আম্মা। শুটিংয়ের সময় তাকে যখন আম্মা বলে ডাকি, তা নিয়ে অনেক মজা হয়।