নাটকে আমি প্রতিবাদী এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক আকাশের নিচে মানুষ। নাটকটি লিখেছেন আলভী আহমেদ, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করছেন নাফিজা। গতকাল সোমবার সকালে তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি ব্যাংককের পাতায়ায় নাটকের শুটিং করছিলেন।পাতায়া জায়গাটা কেমন লাগছে?এর আগে নাটকের শুটিংয়ের জন্য আরও ১৫ বার পাতায়ায় এসেছি। কিন্তু এবার এসে একটু অন্য রকম লাগছে। কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল। এরপর পুরো চিত্র পাল্টে গেছে। অনেকেই ভাবেন, দেশের বাইরে কাজ মানেই বেড়ানোর জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তা কিন্তু একেবারেই হয় না। পুরো সময় ঘড়ি ধরে ধরে কাজ করছি। বরং ঢাকায় থাকলে নিজের জন্য একটু হলেও সময় পাওয়া যায়। পাতায়ায় এখন বিচ ক্লাব নামে একটি ধারাবাহিকের কাজ করছি।‘আকাশের নিচে মানুষ’ ধারাবাহিকে আপনি শুরুর দিকে ছিলেন না...হ্যাঁ, আমার চরিত্রটি এখানে একেবারেই নতুন। নাম ‘আলতা’—প্রতিবাদী এক নারী। খারাপ কিছু সহ্য করতে পারি না। কক্সবাজারে বেড়াতে এসে কল্যাণ বিপদে পড়েছে। আমি তাকে রক্ষার চেষ্টা করি। শুনেছি, ধারাবাহিকটির গল্প ৩২ পর্বে শেষ হবে।ইদানীং চয়নিকা চৌধুরীর আর কোনো ধারাবাহিকে কাজ করেছেন?হ্যাঁ, পাতায়ায় আসার দুদিন আগেই নেপালে বৌদির (চয়নিকা চৌধুরী) আরেকটি ধারাবাহিক করে এলাম। নাম মনসুন রেইন। চমৎকার কিছু লোকেশনে নাটকটির শুটিং করেছি। পুরো সময় সবাই মিলে দারুণ মজা করেছি। মনেই হয়নি শুটিং করছি। চ্যানেল আইতে আজ আপনার অভিনীত ‘লড়াই’ ধারাবাহিকটি দেখানো হবে।এ পর্যন্ত যে চরিত্রগুলোতে অভিনয় করেছি, তা থেকে লড়াই নাটকের চরিত্রটি একবারেই অন্য রকম। চিত্রনাট্য পড়েই মনটা ভরে গিয়েছিল। গল্পটা সমসাময়িক। অরুণা বিশ্বাস ও মিঠু বিশ্বাস খুব যত্ন করে কাজটা করেছেন।