নাটকে আমি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক নো প্রবলেম। নাটকটি যৌথভাবে লিখেছেন নজরুল ইসলাম ও সৌমি ইসলাম। পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। এখানে অভিনয় করছেন জেনী। কথা হলো তাঁর সঙ্গে।শুটিংয়ে নাকি?আগারগাঁওয়ের কৃষি বিশ্ববিদ্যালয়ে সবুজ নক্ষত্র নাটকের শুটিং করছি। এবারই প্রথম এই ক্যাম্পাসে শুটিং করতে এসেছি। ঢাকা শহরের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা এখানে না এলে জানতামই না।‘নো প্রবলেম’ নাটকে আপনি তো শিক্ষক হিসেবে অভিনয় করছেন?সচরাচর নাটকগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অভিনয় করে থাকি। কিন্তু কখনো শিক্ষক হিসেবে অভিনয় করা হয়নি। এবারই প্রথম নাটকটিতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হয়েছি। চাকরিতে নতুন যোগদানের পর আমাকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে নানা ধরনের কৌতূহল সৃষ্টি হয়। এখন পর্যন্ত প্রথম ধাপের কাজ করেছি। সামনে কী হবে তা বলতে পারছি না। প্রভাষক হিসেবে কাজ করতে কেমন লেগেছে?২০০৩ থেকে ২০০৫ সালের মাঝামাঝি পর্যন্ত গুলশানের গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে। নো প্রবলেম নাটকে কাজটি করতে এসে শিক্ষকতা জীবনের অভিজ্ঞতাটা কাজে লেগেছে।নাটকটিতে কাজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি প্রাধান্য দিয়েছেন?এককথায় বলব পরিচালক এবং সহশিল্পীর কারণেই নো প্রবলেম নাটকে অভিনয়ের জন্য রাজি হয়েছি। আমার ক্যারিয়ারের একেবারে শুরু থেকে নানাভাবে সহযোগিতা করে আসছেন পরিচালক অম্লান বিশ্বাস। উনি আমাদের পরিবারের সদস্যের মতো। আর সহশিল্পী হিসেবে দিনার ভাই আমার দারুণ পছন্দের। এ ছাড়া নাটকের গল্পটি তো রয়েছেই।মাঝে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন...এ মাসের ৩ তারিখ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছি। পাতায়ায় ডেড এন্ড নামের একটি ধারাবাহিকের ত্রিশ পর্ব পর্যন্ত শুটিং করেছি। অপরাধ জগতের নানা কর্মকাণ্ড নিয়ে নাটকটির গল্প। শুটিংয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ঘোরার কোনো সময় পাইনি।আপনার আর কী নাটক প্রচারিত হচ্ছে?বিভিন্ন চ্যানেলে আরও বেশ কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে। এগুলো হলো সবুজ নক্ষত্র, চাঁদের নিজের কোনো আলো নেই, পারাপার, এয়ারকম, টার্মিনাল। নতুন ধারাবাহিকের মধ্যে কবিরাজ গোলাপ শাহ নামের একটি নাটকের শুটিং করছি।ঈদের নাটকের ব্যস্ততা কেমন?ঈদের কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। এগুলোর মধ্যে রয়েছে মুহাম্মদ মুস্তফা কামালের ডেডলাইন সেভেন, খান মোহাম্মদ বদরুদ্দীনের তিন তেরিজ এবং চয়নিকা চৌধুরীর একটি নাটক। কথাবার্তা চলছে আরও কয়েকটি নাটকের।