নাটকে আমি বড় বউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাতের রেখা কথা বলে। এটি লিখেছেন আলী ইমরান, পরিচালনা করেছেন জাহিদ হাসান। এই নাটকে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। কথা হলো তাঁর সঙ্গে।‘হাতের রেখা কথা বলে’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এর আগে জাহিদ হাসানের সঙ্গে কোনো কাজ করা হয়নি। সে জায়গা থেকে বলব, ভালোই লেগেছে। কেমন করে যেন পুরো কাজটা হয়ে যাচ্ছে। কাজের জন্য আলাদা কোনো মানসিক চাপ অনুভব করি না। নাটকে আমি পরিবারের বড় বউ। একজন আদর্শ বউ হিসেবে পরিবারের বিভিন্ন সমস্যায় আমাকে অন্যদের পাশে দাঁড়াতে হয়।হাতের রেখা কথা বলে?আমি মন থেকে এটা বিশ্বাস করি না। জ্যোতিষীরা সাধারণত যেসব কথা বলেন, সেটা শুনতে অবশ্য ভালো লাগে। যাঁরা হাতের রেখার ব্যাপারটা বিশ্বাস করেন, তাঁরা নাটকটি দেখে বেশ উপকৃত হবেন। নাটকটি থেকে অনেক কিছু জানার আছে। পরিচালনার পাশাপাশি নাটকে জ্যোতিষীর ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান। তিনি চমৎকার মানুষ, সারাক্ষণ আমাদের সবাইকে আনন্দের মধ্যে রাখেন।এখন আর কী কী নাটকের কাজ করছেন?এখন বিভিন্ন চ্যানেলে কয়েকটি ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে। এর মধ্যে আছে অনন্ত হীরার সম্পর্ক, নরেশ ভূঁইয়ার নিথুয়া পাথারে এবং এ কে আজাদের ভজকট। এসব নাটকে কাজ করতেই মাসের বেশির ভাগ সময় চলে যায়। এর বাইরে বিপুল রায়হানের মেট্রো, দীপঙ্কর দীপনের আশা টকিজ ও কলেজ রোড, কায়সার আহমেদের অহংকার এবং মতিয়া বানু শুকুর ও চাঁদ ধারাবাহিকের কাজ করছি। পাশাপাশি কয়েকটি এক ঘণ্টার কাজও করছি। এগুলো হচ্ছে নুরুল আলম আতিকের সুঁই সুতা, বিপুল রায়হানের নির্জনতায়, প্রশান্ত অধিকারীর ঘাট, মান্নান হীরার মতিহার, অঞ্জন আইচের আবারো নিউটন স্যার।কোন কাজটি আপনার কাছে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?নাটক নয়, এখানে আমি একটি চলচ্চিত্রের কথা বলব। সম্প্রতি তার কোনো নাম নেই নামের একটি চলচ্চিত্রে কাজ করেছি। এটি পরিচালনা করছেন আশীষ খন্দকার। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রে একটি মাত্র নারী চরিত্র রয়েছে। চরিত্রটি আমি করেছি। হিন্দু পরিবারের এ মেয়েটি বাবা এবং পরিবারকে বাঁচানোর জন্য ক্যাম্পের ক্যাপ্টেনের কাছে যায়। ছবিটির কিছু কাজ বাকি আছে। এবার শীতেই পুরোটা শেষ হবে।