নাটকে আমি সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অলরাউন্ডার। নাটকটি লিখেছেন সুজন নাসির এবং পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এখানে অভিনয় করছেন সীমানা। তাঁর সঙ্গে কথা হলো গতকাল রোববার সকালে। বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল।খুব বৃষ্টি হচ্ছে। শুটিংয়ের কী খবর?শুটিং হবে। এখন গুলশান এভিনিউ ধারাবাহিকের কাজ। বাইরে বেরোতে হবে না, বাসার ভেতরেই সব কাজ হবে। ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকে কাজ করতে কেমন লাগছে?এখানে আমি এক শিল্পপতির মেয়ে, আবার আরেক শিল্পপতির স্ত্রী। নাম সামিয়া চৌধুরী। যৌথ পরিবারে যেসব ঘটনা ঘটে, তেমনই কিছু সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। আরও একটা ব্যাপার রয়েছে, যিনি সংসারের জন্য বেশি ভাবেন, শ্রম দেন, তাঁকেই বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। কাজটা করতে ভালোই লাগছে।‘অলরাউন্ডার’ নাটকে সাংবাদিকতা করতে কেমন লাগছে।একেবারে নতুন অভিজ্ঞতা। সাংবাদিকতা করব দূরে থাক, এ ধরনের কোনো চরিত্রেও কখনো অভিনয় করিনি। নাটকটির চিত্রনাট্য যখন হাতে পেলাম, তখন পরিচিত দু-একজন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের কাছ থেকে কাজের ধরনটা বোঝার চেষ্টা করি। এখানে আমি খেলাধুলা বিভাগের সাংবাদিক হিসেবে কাজ করছি। একুশে টিভির ‘ঘটক বাকী ভাই’ নাটকে তো আপনি একজন নায়িকার ভূমিকায় কাজ করছেন।গল্পে এই নায়িকার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার জন্য প্রবাসী এক ছেলে দেশে চলে আসে। মজার ব্যাপার হলো, বাস্তবেও কিন্তু দু-একজনকে এমন ঘটনার মুখোমুখি হতে হয়। তখন বিব্রত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। খুব সাবধানে পুরো ব্যাপারটা সামলাতে হয়।এনটিভির ‘সবুজ নক্ষত্র’ নাটকে আপনাকে প্রায় পুরোটা সময় একই পোশাকে দেখা যায়।ঠিকই বলেছেন। নাটকে মফস্বল শহরে বখাটেদের হাত থেকে নিজেকে রক্ষা করতে আমি বোরকা ব্যবহার করি। বোরকা ব্যবহার করার কারণে আমাকে শুটিংয়ের জন্য খুব বেশি পোশাক পাল্টানোর ঝামেলা পোহাতে হয় না। শুরুতে একটু অসুবিধা হয়েছে, এখন সয়ে গেছে। বিনোদন প্রতিবেদক