নাটকে আমি সাপুড়ে মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ একুশে টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গুণীন। মনি হোসেন জীবনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চাঁদনী। কথা হলো তাঁর সঙ্গে।বাইরে থেকে ফিরেছেন কবে? কোনো কাজ, নাকি ঘুরতে গিয়েছিলেন?২৫ জুলাই সকালে দেশে এলাম। কাজে নয়, আমার মেজো ভাই কানাডা থাকেন, মা-বাবা সেখানে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে ঘুরতে গিয়েছি। তবে ওখানে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি।একুশে টিভিতে আপনার অভিনীত ধারাবাহিক নাটক গুণীন প্রচারিত হচ্ছে। এ সম্পর্কে কিছু বলুন।আসলে গুণীন একটি উপন্যাস অবলম্বনে করা হয়েছে। গল্পটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কাল্পনিক ঘটনা দেখানো হয়েছে নাটকজুড়ে। ১৩ পর্বের পর শুটিং করেছিলাম বান্দরবানে। গত মার্চের দিকে এর শুটিং হয়েছিল। এখন বৃষ্টির দিন। তাই ১০৮ পর্বের পর শুটিং বন্ধ রয়েছে। ভালো লেগেছে পাহাড়ে ঘুরে বেড়াতে। ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে।সেটি কেমন?এ নাটক করতে গিয়ে কত সাপ যে শরীরে উঠেছে! প্রথম প্রথম ভয়ে নার্ভাস হয়ে যেতাম। পরে কাজ করতে করতে ভয় কেটে যায়। নাটকটি করতে গিয়ে মজা হয়েছে। এখানে ‘কোচার মুল্লুক’ নামে বিশেষ একটি জায়গা দেখানো হয়েছে। সেখানে প্রত্যেকের যমজ কন্যাসন্তান হয়। পরে তাদের ‘আড্ডাঘর’ নামক আরেক জায়গায় পাঠানো হয়। সমতলে গিয়ে মেয়েরা নিজেদের পছন্দের পাত্র খুঁজে আনে। আমি সমতলে গিয়ে সাপুড়ে মেয়ে হই। আর বিয়ের পাত্র হিসেবে বেছে নিই আ খ ম হাসানকে। ওর সঙ্গে আমার বিয়েও হয়।সংসার কেমন চলছে? নতুন অতিথি আসার কোনো খবর আছে কি?খুবই ভালো। এখনই নতুন অতিথি আসার কোনো সম্ভাবনা নেই। তবে অতিথি বলতে আমার প্রিয় কুকুরদের ছয়টি ছানা হয়েছে। এদের দেখভাল করতেই সময় কেটে যাচ্ছে। আপাতত এদের ঘিরেই ব্যস্ততা। আমার আটটি কুকুরকে খুব ভালোবাসি। কেননা এই প্রাণী খুব বিশ্বস্ত।ঈদের কাজ শুরু করেছেন?মাত্র দেশের বাইরে থেকে ফিরলাম। তাই কাজ করতে পারিনি। তবে নাচের অনুষ্ঠান করার ইচ্ছা আছে।