নাটকে আমি হুমায়ুন ফরীদির স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হুমায়ুন ফরীদি ভাই শুটিংয়ে এসে জিজ্ঞেস করলেন, “এই নাটকে আমার বউ কে?” আমি গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। সেদিন ওনার সঙ্গে আমার কয়েকটি শট ছিল।’ বললেন মৌসুমী। এনটিভির দক্ষিণায়নে দিন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। শওকত আলীর উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। কথা হলো মৌসুমীর সঙ্গে।হুমায়ুন ফরীদির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে কেমন লেগেছে?আমি ওনার স্ত্রী, আর সুমাইয়া শিমু ও নওশীনের মা। নাটকে আমি খুব দস্যি মেয়ে। এই গাছে চড়া, পুকুরে মাছ ধরা, দোলনায় চড়া, মাঠে ছোটাছুটি। একেবারে আমার উল্টো স্বভাবের। তবে অভিজ্ঞতাটা দারুণ। নাটকে আমার অংশটুকু কম। কারণ, আমি মারা যাই। আমার মৃত্যুর পর পুরো পরিবার পাল্টে যায়।বড় বড় মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে?আমি কিন্তু ওদের ছোটবেলায়ই মারা যাই। তবে ইদানীং আমি জুয়েল মাহমুদের বৈরী বাতাস নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছি। এখানে আমি মা এবং মেয়ের দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। দেখা যায়, একই দিনে মা ও মেয়ে—দুজনের চরিত্রেই অভিনয় করতে হচ্ছে। মায়ের বয়স পঞ্চাশোর্ধ্ব আর মেয়ের ২৭-২৮। কাজটা কিন্তু মোটেও সহজ নয়।ইদানীং খুব ভালো আর কোনো ধারাবাহিকে কাজ করছেন?একটা নাটকের নাম বলব, জননী। এ নাটকে আমার মা নিমা রহমান। ধনী পরিবারের মেয়ে। কিন্তু বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে। মেয়েটি ওই পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না। তাই সে নানা নেতিবাচক ঘটনা ঘটায়। নতুন টিভি চ্যানেলের জন্য তৈরি হচ্ছে নাটকটি।এ রকম নেতিবাচক আর কোনো চরিত্রে অভিনয় করেছেন?না, কিন্তু বলতে পারেন একেবারে বিপরীত একটা কাজ করছি। যেমন বাংলাভিশনের লেডিস ফার্স্ট নাটকে। ওখানে সব মহিলা নেতিবাচক চরিত্রে, শুধু আমার চরিত্রই ইতিবাচক। কয় দিন আগে ধারাবাহিকটির শততম পর্ব প্রচারিত হয়েছে।