নাটকে ছাতার বাড়ি খেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চন্দ্রবিন্দু। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয় করছেন প্রাণ। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?মুন্সিগঞ্জে একুশে টিভির ললিতা ধারাবাহিকের কাজ করছি। সার্কিট হাউসের পাশে একটা সুইমিংপুল আছে। এখানেই শুটিং করছি। নাটকে আমি চলচ্চিত্রের নাচের দৃশ্যে মেয়ে সেজে অংশ নিই। আমার বর্তমান স্ত্রী এটা পছন্দ করে না। সে আমাকে হিজড়া বলে। আমিও খেপে গেছি। পুরুষ হওয়ার জন্য চুল ছোট করেছি। পুরুষদের চরিত্রে অভিনয় করছি। কিন্তু মেয়েলি ভাবটা এখনো দূর করতে পারিনি।আপনি তো আরেকটি নাটকে চলচ্চিত্রের নায়ক হওয়ার স্বপ্ন দেখছেন।হ্যাঁ, চন্দ্রবিন্দু নাটকে। বগুড়া থেকে আমি চলচ্চিত্রের নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছি। আমার ভাই চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আমার প্রতি তাঁর কোনো আগ্রহ নেই। তিনি নিজের ছবিতে জনপ্রিয় নায়ককে নিয়েছেন। আমিও জোঁকের মতো লেগে আছি।এই নাটকে কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা বলবেন?কয়েক দিন আগে নাটকের একটি দৃশ্যে চলচ্চিত্রের গানের শুটিং হচ্ছিল। কিন্তু নায়কের কাজ আমার পছন্দ হয়নি। তাই শুটিংয়ের মাঝে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করি। দৃশ্যটা ছিল এতটুকুই। হঠাৎ কোথা থেকে ফারুক আহমেদ (নাটকে আমার ভাই) ছুটে এসে ছাতা দিয়ে আমাকে মারতে শুরু করেন। আর নানা ধমক। এগুলো কিন্তু চিত্রনাট্যে ছিল না। শট শেষ হওয়ার পর অনেক মজা হয়েছে।বাংলাভিশনের ‘রঙের দুনিয়া’ নাটকেও আপনি অভিনয় করছেন।এ নাটকে কাজ করছি এ টি এম শামসুজ্জামানের সঙ্গে। তাঁর সঙ্গে কাজ করতে গেলে শটের চেয়ে হাসি হয় অনেক বেশি। ওনাকে পরিচালক যা বলেন, তিনি আমাদের অন্য কিছু বুঝিয়ে দেন। তখন না হেসে উপায় থাকে না।আর চলচ্চিত্রের খবর কী?সোহেল আরমানের এই তো প্রেম ছবিতে কাজ করছি। এ ছবিতে আমার চরিত্রটি একজন মুক্তিযোদ্ধার। কিছুদিন আগে ছবির শুটিংয়ের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বসে আছি। ছবির মূল শিল্পী শাকিব খান হেলিকপ্টারে করে আসেন শুটিং স্পটে। আর এ খবর জানতে পেরে হাজার হাজার মানুষ ছুটে আসে। সেদিন বাধ্য হয়েই পরিচালক শুটিং স্থগিত করেন। বিনোদন প্রতিবেদক