নাটকে জীতুকে বাবা বলে ডাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। পরিচালনা করেছেন আফসানা মিমি। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। কথা হলো তাঁর সঙ্গে।‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করতে কেমন লাগছে?খুব ভালো। আমার ১০ বছরের অভিনয়জীবনে এবারই প্রথম ফেরদৌসী মজুমদারের সঙ্গে অভিনয় করেছি। এ ছাড়া আমার প্রথম দৃশ্য ছিল পুকুরে কোমর পর্যন্ত পানিতে নেমে সূর্যকে প্রণাম করে ডুব দেব। আমার কিন্তু পানিভীতি আছে। তাই সব নাটকেই পানি এড়িয়ে চলি। এবার পারিনি। পানিতে নামার পর খুব ভয় পেয়েছিলাম। ওই পুকুরে অনেক মাছ। মাছগুলো আমার পায়ে এসে ঠোকর দিচ্ছিল। সেই ভয়ের কথা বলে বোঝাতে পারব না।নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।আমার চরিত্রের নাম হেমকান্ত। ব্রাহ্মণ পরিবারের সন্তান। বিভিন্ন বাড়িতে গিয়ে পূজা-অর্চনা করি। আমাদের পরিবার খুবই দরিদ্র। বাধ্য হয়ে আমাকে চাকরি নিতে হয়। কিন্তু চুরির অভিযোগে চাকরি চলে যায়। এর বেশ কিছুদিন পর এক চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি হয়। ধীরে ধীরে আমার জীবন বদলে যায়।ঈদের জন্য কয়টি নাটকে কাজ করছেন?আলাদা করে শুধু ঈদের জন্য এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি। সামনে হয়তো দু-একটা করতে হবে। কারণ, এখন ধারাবাহিক নাটক নিয়ে এত ব্যস্ত থাকতে হচ্ছে যে এক ঘণ্টার নাটকের জন্য খুব একটা সময় বের করা কঠিন হবে। তবে আগে কয়েকটির কাজ করে রেখেছি। শুনেছি ওগুলোর মধ্য থেকেও এবার ঈদে দেখানো হবে। দেশ টিভিতে আপনার অভিনীত ‘সীমান্ত’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে। এই নাটকে জীতু আহসানকে আমি বাবা বলেছি। কারণ, গল্পে তিনি আমার শ্বশুর। পারুর (সানজিদা প্রীতি) মা (সুবর্ণা মুস্তাফা) পরে তাঁকে বিয়ে করেছেন। পারুকে নিয়ে যাত্রাদলে যোগ দিয়েছিলাম। সেখানে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমরা পারুদের বাড়ি এসেছি। জীতুর অভিনয় ও তাঁর সঙ্গ আমি সব সময় উপভোগ করি। নাটকের বাইরেও এখন আমি মজা করে জীতুকে বাবা বলে ডাকি।আপনি নাকি ভূতের চরিত্রে অভিনয় করেছেন?বাংলাভিশনের ওই নাটকের নাম জলপুকুর। পুকুরে ডুবে আমার মৃত্যু হয়েছিল। এরপর ভূত হয়ে সেই বাড়িতে আসা মানুষদের আমি নানাভাবে পরিচালিত করি। আপনি তো একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন।হ্যাঁ, ফিরে এসো বেহুলা। ডিজিটাল প্রযুক্তিতে ছবিটি তৈরি হয়েছে। পরিচালনা করেছেন তামিম নূর। এখন ছবিটির ডাবিংয়ের কাজ হচ্ছে।