দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘সীমান্ত’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করছেন বন্যা মির্জা। কথা হলো তাঁর সঙ্গে।আপনার পাশে কেউ রেওয়াজ করছেন?হ্যাঁ, চঞ্চল চৌধুরী। একটু পর তাঁকে শট দিতে হবে। তাই প্রস্তুতি নিচ্ছেন।আপনারা এখন কোথায়?হোতাপাড়ায়। এখানে সালাহ্উদ্দিন লাভলু ঈদের জন্য একটি টেলিছবি তৈরি করছেন। নাম রাগ। গল্পে পাশের বাসার ছেলেটি নিয়মিত গানের রেওয়াজ করে। বিভিন্ন রাগের চর্চা করে সে। এটা আমার বাবা পছন্দ করেন না। ছেলেটিকে তিনি বাড়ি ছাড়তে বাধ্য করেন। এরপর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁর ধারণা, ওই ছেলের অভিশাপের কারণে এ অবস্থা হয়েছে।ঈদের আর কোনো কাজ করছেন?হ্যাঁ, বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফার দুটি নাটকে কাজ করব। আরও কয়েকটির ব্যাপারে কথা চলছে। আসলে এখন অনেকেই ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত। এগুলোর কাজ গুছিয়ে তারপর ঈদের নাটক শুরু করব। এ মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ঈদের নাটকের কাজ পুরোদমে শুরু হবে।আজ আপনার অভিনীত ‘সীমান্ত’ নাটকটি দেখানো হবে।এই ধারাবাহিকটির কাজও প্রায় শেষ। এরই মধ্যে আমার বিয়ে হয়েছে। এ বিয়েতে রাজি না থাকলেও বাধ্য হয়েছি। কিছুদিন পর জানতে পারি, আমার স্বামী অসুস্থ। এদিকে আমি নির্যাতনের শিকার হই। কিন্তু এ ব্যাপারে কোনো প্রতিকার চাওয়ার ভাষা কিংবা সুযোগ আমার নেই। অসুস্থ স্বামীর প্রতি আমার সহানুভূতি তৈরি হয়। আমি তাঁকে ভালোবাসতে শুরু করি।‘মানবজমিন’ ধারাবাহিকের কী খবর?এটা তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। এই নাটকে আমি শহুরে অংশে অভিনয় করেছি। এখানেও আমার স্বামী অসুস্থ। এ সময় অন্য একটি ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ও আমাকে নানা কাজে সহযোগিতা করে।একুশে টিভির ‘ভাবী’ ধারাবাহিকে আপনি যে চরিত্রে অভিনয় করছেন, তাকে কেমন মনে হচ্ছে?এখানে ভাবি একজন অবলা নারী। অত্যন্ত লক্ষ্মী একটি মেয়ে। কোনো কিছুতেই তার প্রতিবাদ নেই। কেমন করে যেন তার সবকিছু সহ্য হয়ে যায়। ব্যক্তিগতভাবে কিন্তু এটা আবার আমি মানতে পারি না। প্রতিবাদ নয়; যেখানে বলা দরকার, সেখানে তো বলতেই হবে। তবে ওই মেয়েটিকে আমার খুব ভালো লাগে। বিনোদন প্রতিবেদক