নাটকে পুরোদমে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে টেলিছবি রেবেকা। এটি লিখেছেন সেলিম তাহের, পরিচালনা করেছেন বিপুল রায়হান। এতে অভিনয় করেছেন দীপা খন্দকার। কথা হলো আজ তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন?হ্যাঁ। কক্সবাজারে যাচ্ছি। পৌঁছাতে আরও দুই-তিন ঘণ্টা লাগবে। ঢাকা থেকে রওনা দিয়েছি রোববার। কুমিল্লার হাইওয়ের একটি রেস্টুরেন্টে শুটিং করেছি। আবার রাস্তায়ও কিছু শুটিং করেছি। এখন আছি পটিয়াতে। কাজ শেষ করে ঢাকায় ফিরব ১৭ ডিসেম্বর।এটি কোনো ধারাবাহিক নাটক?দীপঙ্কর দীপন কয়েকটি ছোটগল্প অবলম্বনে নাটক বানাচ্ছেন। দুটি নাটকে আমি কাজ করছি। এখন যে নাটকটির কাজ করছি, এর নাম বিরহিনী। নাটকটির মজার দিক হলো, এখানে কোনো পুরুষ চরিত্র নেই। আমি আর তাজিন আহমেদ দুই বোনের চরিত্রে অভিনয় করছি।‘রেবেকা’ টেলিছবিটি নিয়ে কিছু বলুন।মুক্তিযুদ্ধের সময়ের এক রেবেকার জীবনের গল্প। একজন সাংবাদিক অনেক দিন ধরে রেবেকাকে খুঁজছে। একসময় একটি চার্চে রেবেকাকে আবিষ্কার করে সে। রেবেকা জানায়, যুদ্ধের সময় তার ভাই ঘরেই বসে থাকত। বোনের উৎসাহে সে মুক্তিযুদ্ধে যায়। গ্রামে ফিরে এলে এক রাজাকার তাকে পাকিস্তানি সেনাদের কাছে ধরিয়ে দেয়। পাকিস্তানি সেনাদের কাছে ভাইকে ছাড়িয়ে নিতে গিয়ে লাঞ্ছিত হয় রেবেকা। এরপর এই সাংবাদিকের রেবেকাকে খোঁজার উদ্দেশ্য জানা যায়।মাঝে অনেক দিন আপনাকে টিভিতে দেখা যায়নি।কারণ, সন্তানের মা হওয়ার পর চাইলেও অনেক কাজ করা সম্ভব হয়নি। অবশ্য আমার শ্বশুর-শাশুড়ি এবং স্বামী সুজনের সহযোগিতার কারণে আবার পুরোদমে কাজ শুরু করেছি। আমার ছেলের বয়স এখন তিন বছর। পুরোনো মানুষগুলোর সঙ্গে আবার দেখা হচ্ছে, কাজ করছি—ভালোই লাগছে।নতুন কোনো ধারাবাহিক করছেন?হ্যাঁ, জানুয়ারি থেকে বদরুল আনাম সৌদের গহিনে ধারাবাহিকে কাজ শুরু করব। এখানে আমার চরিত্রটি খুবই সুন্দর।একসময় বিমানবালা ছিলেন। ওই পেশায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে?সে রকম কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। কারণ, অভিনয় জগৎটাকে আমি বড় ভালোবাসি।