ঈদ উপলক্ষে রোববার বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা মুহিনের নতুন অ্যালবাম ঘুম আসে না। এই অ্যালবাম নিয়ে কথা হলো মুহিনের সঙ্গে।নতুন অ্যালবাম সম্পর্কে বলুন?দুই বছর পর আমার তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হলো। এতে গান রয়েছে ১১টি। এর মধ্যে একটি গান দুভাবে গাওয়া হয়েছে। গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন রন্টি দাস।অ্যালবাম করতে গিয়ে মজার কোনো ঘটনা ঘটেছে?দেড় বছর ধরে আমি অ্যালবামটির কাজ করেছি। শেষ গানটিতে কণ্ঠ দিতে গিয়ে দেখি, গানটির ট্র্যাকের অর্ধেক আছে, বাকিটা নেই। কোথাও খুঁজে না পেয়ে গানটির গীতিকার জীবনকে (রবিউল ইসলাম) রাত দুইটায় ফোন দিই। দুঃখজনক হচ্ছে, গানটির কপি তাঁর কাছেও ছিল না। অবশেষে সেই রাতে গানটি নতুন করে লিখে অ্যালবামটির কাজ শেষ করা হয়। অ্যালবামটি উ ৎ সর্গ করেছেন ক্লোজআপ তারকা আবিদকে।আবিদের সঙ্গে আমার প্রথম দেখা হয় ২০০৬ সালে রাজশাহী স্টেডিয়ামে ক্লোজআপেরই এক অনুষ্ঠানে। এরপর ঘটনাচক্রে নানা সময়ে তাঁর সঙ্গে আমার সখ্য আরও বাড়তে থাকে। রবীন্দ্রসংগীত বেশি করতেন বলে তাঁকে আমি দুষু্বমি করে আবিন্দ্রনাথ ঠাকুর বলে খেপাতাম। তিনিও এগুলো নিয়ে খুবই মজা করতেন। তাঁর অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। অ্যালবামটি আবিদকে উ ৎ সর্গের মাধ্যমে মনটাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি মাত্র।আপনি তো অভিনয়ও করেন? আমি হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবই অনুরোধে করা। সর্বশেষ কাজ করেছি পার্থ দার (পার্থ বড়ুয়া) সঙ্গে। অতঃপর তোমায় মনে পড়ে নামের নাটকটিতে অভিনয় করে ভালোই লেগেছে।