বিয়ে হবে নাটকের পরিচালক মিজানুর রহমান। দেখানো হচ্ছে মাছরাঙা টিভিতে। এ ছাড়া চ্যানেল নাইনে থাকছে আরেকটি ধারাবাহিক, গ্রন্থিকগণ কহে। সেলিম আল দীনের লেখা থেকে পরিচালনা করছেন বদরুল আনাম সৌদ। এ দুটি ধারাবাহিকেই অভিনয় করছেন দীপা খন্দকার। কথা হলো তাঁর সঙ্গে।‘বিয়ে হবে’ নাটকে কার বিয়ে হচ্ছে?আমার ভাইয়ের মেয়ের। নাটকে আল মনসুর আমার ভাই। তাঁর মেয়ের বিয়ে হবে। আমি থাকি চট্টগ্রামে। ভাইবোনদের মধ্যে আমি সবার ছোট। নানা ব্যাপারে আবদার করা আমার স্বভাব। ভাই আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলেছি, ট্রেনে কমলাপুর স্টেশন পর্যন্ত আসব। এরপর সেখান থেকে আমাকে খালি বাসে করে বাসায় নিয়ে যেতে হবে। ভাই কিন্তু আমার আবদার রেখেছেন। তিনি একটা খালি বাস নিয়ে হাজির হন স্টেশনে।ওই সময় কেমন অনুভূতি হয়েছিল?নিজেকে অন্য কিছু মনে হচ্ছিল। বাস্তবে এমন ঘটনা ভাবা যায়? পুরো নাটক কিন্তু খুব মজার। শুটিংয়ের সময় হাসির জন্য শট চূড়ান্ত করতে প্রায়ই অনেক সময় লেগে যায়। এবার ‘গ্রন্থিকগণ কহে’র কথা বলুন।এ নাটকে কাজ করতে এসে কী যে মার খেতে হয়েছে—চড়, কিল, থাপ্পড়, চুল ধরে টানা; সেসব দৃশ্যের কথা মনে হলে এখনো গায়ে ব্যথা অনুভব করি। নাটকে আমার চরিত্রের নাম বেলোয়ারি। যাত্রাদলে কাজ করি। গ্রামের এক প্রভাবশালীর ভাতিজা আমাকে বিয়ে করে। এরপর আমার ওপর নানাভাবে নির্যাতন করা হয়। মরু ঘোষাল অপেরার লোকজন আমাকে উদ্ধার করে। এখন আমি তাদের আশ্রয়ে আছি। এ নাটকে কাজের খবর কী?আজ (সোমবার) টঙ্গীতে এ ধারাবাহিকেরই শুটিং করছি। হরতালের কারণে আমরা আগেই চলে এসেছিলাম। তাই কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না।বাংলাভিশনের ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকে কাজ করতে কেমন লাগছে?একেবারেই আলাদা একটা পরিবেশ। এর আগে কখনো এ ধরনের কোনো নাটকে কাজ করা হয়নি। সেদিক থেকে কাজটা উপভোগ করছি।