নাটকের নামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত ১২টা। আয়োজন ছিল মঞ্চনাটকের। কিন্তু দেখা গেল অশ্লীল নাচ-গানের জন্য প্রস্তুত কিছু তরুণী। মঞ্চের পাশেই কয়েকটি আসরে বসেছে চিহ্নিত জুয়াড়িরা। খবর পেয়ে পুলিশ এসব অনৈতিক আয়োজন পণ্ড করে দেয়। গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অনুষ্ঠান পণ্ড করে দিলেও কাউকে আটক করতে পারেনি। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি