নাটকের ভাবনাটা এখন বদলে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক নট আউট। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর। এখানে অভিনয় করছেন ইরেশ যাকের। কথা হলো তাঁর সঙ্গে।বিশ্বকাপ ক্রিকেটের সময় তো ‘নট আউট’ নাটকের ভাবনাটা এক রকম ছিল। এখন কী অবস্থা?শুরুতে তো গল্পটি বিশ্বকাপ ক্রিকেট ঘিরেই ছিল। তখন একটা ‘কমিউনিটি ওয়ার্ল্ড কাপ’ করার কথা ভাবা হয়েছিল। এখন ভাবনা কিছুটা বদলেছে। নাটকটি ৫২ পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। গল্পটিও সেভাবেই সাজানো হচ্ছে। নাটকে বড় ভাইয়ের সঙ্গে আপনার দ্বন্দ্বের খবর কী?আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। বেশ দিলখোলা ভাব। সবাইকে উজাড় করে দিতে পছন্দ করি। কিন্তু আমার বড় ভাই একেবারেই কঞ্জুস। হাত থেকে এক টাকাও খসানো যায় না। এসব নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সম্প্রতি এশিয়াটিক থেকে আপনারা ‘ভালোবাসি তাই’ নামে একটা টেলিছবি প্রযোজনা করেছেন।ভালোবাসি তাই টেলিছবির বাজেট কিন্তু খুবই বেশি। এর সঙ্গে পরে এয়ারটেল যুক্ত হয়েছে। চমৎকার একটি গল্প। টিভিতে প্রচার হওয়ার পর এক দর্শক জরিপে টেলিছবিটির অন্য রকম জনপ্রিয়তা দেখেছি। এটি এখন ডিভিডিতে পাওয়া যাচ্ছে। আমরা এখন আরও কয়েকটি ভালো মানের নাটক ও টেলিছবি তৈরির জন্য এয়ারটেলের সঙ্গে পরিকল্পনা করেছি। বড় প্রতিষ্ঠানগুলোকে যদি এ ধরনের কাজে উদ্বুদ্ধ করা যায়, তাহলে বছরে আমরা খুব ভালো মানের অনেকগুলো কাজ পাব। এর ফলে দর্শক আমাদের দেশের চ্যানেলগুলো দেখার ব্যাপারে আগ্রহী হবে। আমি একদিকে যেমন নাটকে অভিনয় করছি, অন্যদিকে বিজ্ঞাপনের সঙ্গেও গভীর যোগাযোগ। আশা করছি, মাঝখানে থেকে এ কাজটা আমি বেশ ভালোই করতে পারব।আজ তো দেশ টিভিতে আপনার উপস্থাপনায় ‘দেশ-ই গল্প’ দেখানো হবে।হ্যাঁ, অনুষ্ঠানটি এখন অনেকেই দেখছেন। এটা কারও সঙ্গে আলাপ হলেই বুঝতে পারি। আজ অতিথি হিসেবে থাকছেন শিরিন বকুল। ভালোই হচ্ছে।