নাটালি পোর্টম্যান বিয়ে করেছেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ব্ল্যাক সোয়ান ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন নাটালি পোর্টম্যান। ওই ছবির কোরিওগ্রাফার ও ব্যালে নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলেপিয়েডকে নাকি বিয়ে করেছেন তিনি। এবার অস্কার অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়। এ সময় তাঁদের দুজনের আঙুলেই ছিল বিয়ের আংটি। ইউএস উইকলি ম্যাগাজিনের কাছে খবরটি প্রকাশ করেছেন তাঁদের বিয়ের আংটির তৈরিকারক জেমি উলফ। তিনি নিজেও একজন নৃত্যশিল্পী আর বেঞ্জামিনের বন্ধু। জেমি বলেছেন, ‘অস্কার অনুষ্ঠানে বেঞ্জামিন ও নাটালি তাঁদের আঙুলে বিয়ের আংটিই পরেছিলেন। প্লাটিনাম ও হিরে দিয়ে ওই দুটি আংটির নকশা আমিই করেছি।’ ব্যাং শোবিজ।