নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে বাসের চাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে আজ শনিবার সকালে বাসের চাপায় দুজন সাইকেল আরোহী এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে এক নসিমনচালক নিহত হয়েছেন।নিহত দুজন সাইকেল আরোহীর নাম শহিদুল ইসলাম (৪০) ও শরিফুল ইসলাম (৪০)। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি ভাঙচুর করে। পুলিশ বাসচালককে আটক করেছে।নিহত নসিমনচালকের নাম শরিফুল ইসলাম (২৫)।সিলেট থেকে বাঘা ফেরার পথে নাটোরের লালপুরে বাঘা হাসপাতালের কাছে পিকনিকের জন্য ভাড়া করা শিশির পরিবহনের একটি বাস বাইসাইকেল আরোহীদের চাপা দিলে প্রথম দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ চালককে আটক করে। তাঁর নাম শামীম। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ঘটা অন্য দুর্ঘটনাটির পর চাঁপাই-রাজশাহী মহাসড়কে দুঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনকে চাপা দিলে এর চালক শরিফুল ঘটনাস্থলেই নিহত হন। দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।