নাটোরে জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার উদ্দেশ্যে গোপন সভা করার অভিযোগে পুলিশ নাটোর ইসলামি হাসপাতাল থেকে শহর জামায়াতের আমির আতিকুল ইসলামসহ (৩৫) পাঁচজনকে গ্রেপ্তার করেছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, জামায়াতের কয়েকজন নেতা-কর্মী বুধবার সকালে শহরের বাইপাস মোড়ে মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা ইসলামি হাসপাতালে গোপন সভায় মিলিত হন।সভা চলাকালে পুলিশ ওই সভা থেকে শহর জামায়াতের আমির আতিকুল ইসলাম (৩৫), শিবিরের জামহুরিয়া মাদ্রাসা শাখার সম্পাদক আবদুল্লাহ আল মামুন (২৮), ইসলামি হাসপাতালের ব্যবস্থাপক জামাল উদ্দিন (৩৫), জামায়াতের কর্মী মেহেদী হাসান (৩০) ও নূর ইসলামকে (২৫) আটক করে। পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছে।