নাটোরে ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার আইড়মারা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রণজিত্ বিশ্বাস (৫০) ও দুলাল চন্দ্র (৪৫)। তাঁরা মানিকগঞ্জের শিবালয় থানার বাউলিকান্দি গ্রামের বাসিন্দা।বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্বীন-ই-আলম জানান, যশোর থেকে পান বোঝাই করে একটি ট্রাক ঢাকায় আসছিল। ভোর পাঁচটায় ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা ওই দুই পান ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানায় মামলা হয়েছে।