নাটোরে ট্রাক চাপায় রিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজিরবিল এলাকায় পণ্যবাহী ট্রাক একটি রিকশাকে চাপা দিলে রিকশাচালক সোহরাব আকন্দ (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নাটোর থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে গাজিরবিল এলাকায় একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক সোহরাব আকন্দ গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহরাব আকন্দ নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের গণি আকন্দের ছেলে।নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।’