নাটোরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের লাঠুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে একটি ট্রাক পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা একটি শিশু বেঁচে যায়। তার বয়স নয় বছর। বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটি ও নিহতদের পরিচয় জানা যায়নি।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।