নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার নয়াবাজার এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে মহাসড়কের নয়াবাজারে ঢাকা থেকে নাটোরমুখী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও একজন সহকারী নিহত হন। আহত অপর সহকারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক আটক করেছে।