নাটোরে দু্ই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বন্দর গ্রামের রাইছ উদ্দিন (৭০), শাকিম উদ্দিন (৪০) ও গাছপাড়া গ্রামের ট্রাক চালক উজ্জ্বল (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া সাতটার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত এবং সাতজন আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ফায়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে।