নাটোরে দেয়াল চাপা পড়ে মা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা গ্রামে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে বড়াইগ্রাম উপজেলার মত্স্যজীবীপাড়ার নূর মোহাম্মদের স্ত্রী রাজিয়া বেগম (৫৫) ও তাঁর ছেলে হাবীবুর রহমান (৩৫) মাছ ধরার চাঁই তৈরি করছিলেন। এ সময় হঠাত্ তাঁদের মাটির ঘরের একটি দেয়াল ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে মা ও ছেলে উভয়ই গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মশিন্দা এলাকায় মা এবং রাজশাহীর বানেশ্বরে ছেলে মারা যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।