নাটোরে প্রতিপক্ষের হামলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশাহ ইউনিয়নের সিধুলিশাহপাড়া গ্রামে আজ সোমবার দুপুরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন আমির হোসেন শাহ (৪৫) ও ইয়ারুল শাহ (৪০)।প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, অনেক দিন ধরে স্থানীয় আমজাদ গ্রুপের সঙ্গে আমির হোসেন শাহর বিরোধ চলছিল। আজ সকালে আমির হোসেন শাহর ভাই শাহজাহান আলী শাহ স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আমজাদ গ্রুপের লোকজন তাঁকে মারধর করে। খবর পেয়ে আমির হোসেন শাহসহ আরও ১০-১২ জন সেখান পৌঁছলে তাঁদের ওপরও হামলা হয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুরুদাসপুরের থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।