নাটোরে বজ্রপাতে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার রাতে বজ্রপাতে মুক্তার হোসেন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুক্তারের বাড়ি লালপুরের উধনপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ইয়ানুছ আলী। তিনি স্থানীয় উধনপাড়া উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইসলামি জলসা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মুক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।