নাটোরে বাসচাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের অদূরে দত্তপাড়ায় আজ সোমবার রাতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে টেম্পোর তিন আরোহী মারা গেছেন। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি সদর উপজেলার করোটা গ্রামে।নাটোর সদর থানা সূত্র জানা যায়, আজ রাত আটটার দিকে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস নাটোর শহরে ঢোকার মুহূর্তে দত্তপাড়া মোড়ে যাত্রীবাহী একটি টেম্পোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টেম্পোর যাত্রী নওশাদ আলী (২২) মনোয়ারা বেগম (৪০) ও আশরাফ আলীর (৩২) মৃত্যু হয়। এতে পাঁচ যাত্রী আহত হয়েছে।দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ওই বাসসহ চারটি বাস-ট্রাক ভাঙচুর করেছে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।