নাটোরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ সোমবার ভোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে রুহুল আমিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন যাত্রী।রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গোকুল নগর গ্রামে।পুলিশ জানায়, আজ ভোর ছয়টায় দিকে অভি এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস গুরুদাসপুর থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়। সকাল সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন নিহত হন। আহত ১০ জন যাত্রীর মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কর্তব্যরত কর্মকর্তা আলী ফরিদ প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক।