নাটোরে স্কুল ও মাদরাসার শীতকালীন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৯ মার্চ নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ৩৯তম জাতীয় স্কুল ও মাদরাসার শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জেলা শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান।