নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকার সাতমাইলে আজ এ দুর্ঘটনা ঘটে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, ইফতারের কিছুক্ষণ আগে রোদেলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও লাচ্ছা সেমাই পরিবহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেলাল হোসেন (৩১) ও সাইদুল ইসলাম ওরফে সাইফুল (৩৯) নামের দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।