নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে আজ মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তাত্ক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় পাওয়া ব্যক্তি হলেন নাটোর সদরের দিঘাপতিয়ার তেগাছী গ্রামের আনোয়ার হোসেন (৪৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে বগুড়া থেকে ফরিদপুরগামী তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন আরোহী চাপা পড়ে। এ সময় বাসের ছাদে থাকা দুজনও লাফিয়ে পড়ে। এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। নাটোর ফায়ার সার্ভিসের কর্মী, এলাকাবাসী ও নাটোর থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।