নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার বামুনগ্রাম রেলক্রসিংয়ে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন শ্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী দেশীয় একটি গাড়িকে (ভটভটি) ধাক্কা দিলে পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হনেছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নাটোরের বাসুদেবপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও একজন শিশু। তাদের পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।নাটোর রেলস্টেশনের কর্মচারী আলাউদ্দিন বলেন, একতা এক্সপ্রেস যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ক্রসিংয়ের জায়গায় কোনো রেলগেট ছিল না। এ কারণে ভটভটির যাত্রীরা ট্রেনের গতিবিধি বোঝেনি।