নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ পরিবারের তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে আজ শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কে গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের তালবাড়িয়া এলাকায় আজ বেলা একটার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রকৌশলী রবিউল ইসলাম (৪০), তাঁর স্ত্রী তানিয়া ইসলাম (৩৫) ও তাঁদের ছেলে তানজিম আহমেদের (৮) মৃত্যু হয়। তিনজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর গ্রামে। গুরুদাসপুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে।