নাটোরের কলেজশিক্ষক মিজানুরকে মৃত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানকে (৩৬) গতকাল শনিবার রাতে মৃত ঘোষণা করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।চিকিৎসকেরা জানিয়েছেন, গত কয়েক দিন মিজানুরের হৃৎপিণ্ড চলায় চিকিৎসা দেওয়া হয়েছিল। গতকাল রাতে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানকে ১৪ অক্টোবর বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। গত বুধবার চিকিৎসকেরা তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন। এরপর থেকে গতকাল রাত পর্যন্ত মিজানুরকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল।নিহত মিজানুরের ভাতিজা আবু হেনা মোস্তফা কামাল জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাজশাহীর চারঘাট উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। রাতে লাশ সেখানে রাখা হবে। কাল সোমবার সকাল সাড়ে আটটায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।প্রসঙ্গত, ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় ১২ অক্টোবর বখাটে যুবকদের হামলায় গুরুতর আহত মিজানুরকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে আনা হয়।আসিফ আলী ও রাজন নামের স্থানীয় দুই বখাটে কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করত। ছাত্রীরা বিষয়টি মিজানুর রহমানকে অবহিত করলে তিনি তা অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে জানান। তিনি ওই দুই বখাটেকে এ বিষয়ে সতর্কও করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১২ অক্টোবর দুপুরে স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয় এবং তাঁর মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করে। আসিফকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ স্টুডেন্টস ফোরাম, আরবান ডেভেলপমমেন্ট অ্যান্ড রুলাল ওয়েলফেয়ার সোসাইটি ১১টা থেকে মানববন্ধন।