নাট্যকারও অভিনয় দেখে মজা পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক আদর্শ মেসবাড়ি। লিখেছেন আহসান হাবীব, যৌথভাবে পরিচালনা করেছেন নূরুল ইসলাম ও বিক্রম খান। নাটকে অভিনয় করছেন নাদিয়া। কথা হলো তাঁর সঙ্গে।‘আদর্শ মেসবাড়ি’ ধারাবাহিকে অভিনয় করতে কেমন লাগছে?দারুণ মজার নাটক। অভিনয় শুরু করার পর এত আনন্দ আর কখনো পেয়েছি বলে মনে হয় না। শুরুতে ১৩ পর্বের চিত্রনাট্য পেয়েছি। পড়ার সময় বুঝেছিলাম, কতটা মজা হবে। আমরা তো ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কয়েকবার মহড়া করি। তখনই হাসি থামাতে পারি না। ক্যামেরার সামনেও একই অবস্থা হয়। হাসাহাসির জন্য অনেক শট বাদ দিতে হয়েছে।শুটিংয়ের দু-একটা মজার ঘটনা বলুন তো। এই মেসবাড়িতে আছেন একজন পালোয়ান। তিনি আবার তেলাপোকা দেখলে ভয় পান। বুঝতেই পারছেন, ওই সময় কেমন হাসাহাসি হয়। তৌকীর আহমেদের বিপরীতে আমি অভিনয় করছি। তিনি আমাকে ভালোবাসেন। একটু বোকা বোকা চেহারা। পুরো ব্যাপারটি গোপন করে তিনি এই মেসবাড়ির সদস্য হয়েছেন। এদিকে বাবা তাঁকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেন। ওই সময়ও অনেক মজা হয়। নাটকটি লিখেছেন আহসান হাবিব। তাঁর সঙ্গে আলাপ হয়েছে?আমি তো অনেক আগেই তাঁর লেখা পড়েছি। নাটকটির প্রথম দিকের শুটিংয়ে তিনি নিয়মিতই আসতেন। তখন অনেক কথা হয়েছে। শুটিংয়ের সময় তিনি মনিটরের পেছনে বসে থাকতেন। শট দেওয়ার সময় দেখি, তিনিও হাসছেন। পরে বললেন, ‘লেখার সময় তো লিখে গেছি, এবার অভিনয় দেখে মজা পাচ্ছি। তাই হাসছি।’এটিএন বাংলার ‘নন্দিনী’ ধারাবাহিকে নন্দিনীর কী খবর?আমরা কিন্তু এই ধারাবাহিকের শেষ দিকে চলে এসেছি। নন্দিনী এখন মনের দিক থেকে অনেক সাহসী। নন্দিনীর ওপর পুরো পরিবার নির্ভর করছে। সে যা সিদ্ধান্ত দিচ্ছে, তা-ই হচ্ছে। বাড়িতে শুধু ননদ আর ফুপুশাশুড়ি ঝামেলা করে চলেছেন। এটাও একসময় থেমে যাবে।