নাট্যমের নান্দনিক প্রযোজনা শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চের অভাবে যখন বরিশালে নাট্য সংগঠনগুলো নাটক মঞ্চস্থ করতে হিমশিম খাচ্ছে ঠিক সেই মুহূর্তে বরিশালের নাট্য সংগঠন নাট্যম মঞ্চে নিয়ে এসেছে শাহযাদ্ ফিরদাউসের উপন্যাস অবলম্বনে লেখা নাটক শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। ৮ ও ৯ নভেম্বর বরিশাল অশ্বিনী কুমার হল মঞ্চে ওই নাটক মঞ্চস্থ হয়।নাট্যমের ৩৩তম প্রযোজনা শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকটি নাট্যরূপ দিয়েছেন হাসান শাহরিয়ার এবং নির্দেশনায় ছিলেন আশিক সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাসুদেব ঘোষ, তরুণ দাস মুনশী, শাহাদাৎ হোসাইন, আবদুল্লাহ আল মামুন, পলাশ ঘোষ, অনুসূয়া কর্মকার, আজিজুল হক ও বাপ্পি দাস। আলোকসজ্জায় মো. আল মামুন, সেট ও পোশাক পরিকল্পনা আশিক সুমন, শব্দ পরিকল্পনা বাপ্পী দাস।