নাতনিকে নিয়ে ব্যস্ত বিগ বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য দাদা হয়েছেন, তাই উত্তেজনা ও আনন্দের পারদ কেবলই ঊর্ধ্বমুখী! বুঝতেই পারছেন, নতুন এই দাদা অমিতাভ বচ্চন। এবং এটাও নিশ্চয়ই আঁচ করা যায়, মহাব্যস্ত এই তারকা এখন সারাটা দিন কী নিয়ে ব্যস্ত! অবশ্যই প্রিয় নাতনিকে নিয়ে। সদ্য পৃথিবীতে আসা এই ছোট্ট মানুষটার ঘুমন্ত মুখ দেখলে নাকি হূদয় আনন্দে ভরে উঠছে তাঁর। তেমনটাই জানালেন তিনি, ‘সারাটা দিন সে শুধু ঘুমায়, কেবল খাওয়ার সময় হলেই জাগে! আর খাওয়া হলেই সে ভীষণ বাধ্যগত আর শান্তশিষ্ট! হা হা হা!’ এদিকে ১৬ নভেম্বরের পর থেকেই বচ্চন পরিবারের নতুন সদস্যের নতুন নতুন নাম পাঠাচ্ছে বচ্চন পরিবারের ভক্তরা। যাঁরা এই নামকরণ করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিগ বি। আইএএনএস।