নাতির সাফল্য উদযাপনে যুক্তরাজ্যে রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাজ্যে। তানি লায়লার দুই সন্তান। এরা হলেন জেইন ইসলাম (৮) ও অ্যারন ইসলাম (৫)। আজ বুধবার সকালে এই দুই নাতির সঙ্গে সময় কাটানোর উদ্দেশে বাংলাদেশ ছাড়ছেন উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী।রুনা লায়লা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার এবারের যুক্তরাজ্যে যাওয়া অন্যবারের চেয়ে একটু ব্যতিক্রম। কারণ, এবার আমার বড় নাতি জেইন যুক্তরাজ্যের বিখ্যাত ফুটবল ক্লাব আর্সেনাল একাডেমিতে পাঁচ সপ্তাহ মেয়াদি একটি ফুটবল প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। গত ২৬ এপ্রিল ক্লাবটি পাঁচ সপ্তাহ মেয়াদি ফুটবল প্রশিক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ করে।’নাতির সাফল্যে রুনা লায়লা প্রথম আলো ডটকমকে বলেন, ‘নাতির এ ধরনের সাফল্যে আমি গর্বিত, আমি অনেক আনন্দিত হয়েছি। কয়েক শ প্রতিযোগীর মধ্য থেকে নিজের নৈপুণ্য দেখিয়ে ২০-২৫ জনের মধ্যে জায়গা করে নেওয়াটা কিন্তু সহজ কথা নয়। নাতির এ ধরনের সাফল্য অনেক বড় একটা সম্মান বলেও মনে করছি।’ রুনা লায়লা এও বলেন, ‘যত দূর শুনেছি এই কোর্সে যদি সে ভালো ক্রীড়ানৈপুণ্য দেখাতে পারে, তাহলে তাকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।’ জানা গেছে, আর্সেনালে সাধারণত ১৪ বছর বয়স থেকে পেশাদার ফুটবল খেলতে দেওয়া হয় খেলোয়াড়দের।’এদিকে দুবাইয়ে ধারণ করা রিয়েলিটি শো ‘কুরুক্ষেত্র’ সম্পর্কে রুনা লায়লা বলেন, ‘আইপিএল আসর শেষ হলেই এর প্রচার কাজ শুরু হবে।’রুনা লায়লা মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় ফিরবেন।